জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ইশারাক বলেছেন, খুনি হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে তা একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে, তবে যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে সরকার।

আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে এসব কথা বলেন তারা।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের গণহত্যা অব্যাহত ছিল। জুলাই আন্দোলনে ৮৪৩ জনের হত্যা রেকর্ডে থাকলেও বাস্তবে আরও অনেককে হত্যা করা হয়েছে।

প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে সবার আগে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। রাজপথে যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছে তাদের অবদান কখনোই ভোলা যাবে না।

তিনি আরও বলেন, যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে ফ্যসিস্ট দলের কোনো যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখছে সরকার।