সংবিধান সংশোধনে বিরোধী দলের বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি এখতিয়ারও নির্ধারিত করতে চায় সরকার।  
 
সপ্তম বৈঠক করলেন সংবিধান সংশোধনের বিশেষ কমিটি। এতে অংশ নেন শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। 

বৈঠকে সব ধরনের বৈষম্য দূর করার প্রস্তাব দেন অংশীজনরা। ৯ পৃষ্ঠার লিখিত প্রস্তাবনা তুলে ধরেন তারা।  

জাতীয় অধ্যাপক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এমন একটা সংবিধান আমাদেরকে উপহার দেওয়া হোক যেটা দেশের সর্বাধিক রাজনৈতিক দল, সর্বাধিক রাজনৈতিক শক্তি, সর্বাধিক বুদ্ধিজীবী–পেশাজীবী এবং সাধারণ জনগণের চিন্তাকে প্রতিফলন করে।’

সমাজবিজ্ঞান বিভাগের ড. সামিনা লুৎফা বলেন, ‘নারীর কণ্ঠস্বর; ভিন্ন জাতিসত্ত্বা, লিঙ্গ, অন্যান্য সাংস্কৃতিক বৈচিত্রের মানুষের এবং প্রান্তিক মানুষের, প্রতিবন্ধীদের, অভিবাসী নারী শ্রমিকদেরসহ বিভিন্ন বিষয়ে আলাদা করে প্রস্তাব দেওয়া হয়েছে।’ 

পরে কমিটির সভাপতি বলেন, বৈঠকে বিরোধী দল না থাকলেও সংবিধান সংশোধনে বিতর্কের সুযোগ থাকবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিতর্ক তৈরি হবে কিনা জানি না। বিতর্ক করার একটা সুযোগ থাকবে। আমরা সবসময়ই আহ্বান জানাব বিরোধীদল যেন আমাদের সংবিধান সংশোধনী সংক্রান্ত বিশেষ কমিটিতে অংশগ্রহণ করেন। এবং তারা লিখিত ও মৌখিক মতামত দেবেন।’

তিনি আরও বলেন, সরকারের একটি অঙ্গ যাতে অন্যের ওপর খবরদারি করতে না পারে সে চেষ্টা করা হচ্ছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংশোধিত হলেও যাতে বিচার বিভাগ তার নিজস্ব এখতিয়ারে এমন কিছু না করতে পারে– যাতে জনপ্রত্যাশা অনেকটা প্রত্যাখ্যাত হয়।’

নির্বাচনি ইশতেহার ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধনের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 

 

বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যাদের মূল কাজ—সেই পুলিশই যখন নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে, তখন প্রশ্ন ওঠে পুরো ব্যবস্থার ওপর। সম্প্রতি খুলনা নগরীতে ঘটে গেছে এমনই এক...
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে সাজানোর চেষ্টা চলছে। এজন্য ইংরেজি মাধ্যমে শিক্ষার সব কিছুকে একই...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর