সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ কিংবা রাজনৈতিক ব্যক্তি, দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় রুহুল কবির রিজভী আরও বলেন, দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন এবং একই সঙ্গে যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, তাদেরকে তিনি উৎসাহিতও করছেন।
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও উল্লেখ করেন রিজভী। এসময় সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগনের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।