পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয়: প্রধানমন্ত্রী

পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে মানুষ আরও দায়িত্বশীল আচরণ আশা করে। পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয়।’

চিকিৎসার জন্য মানুষ আর বিদেশমুখী হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসাখাতে বরাদ্দ সামনের বাজেটে আরও বাড়বে, সেই সাথে ই-হেলথ কার্ড দ্রুত চালু করতে সরকার কাজ করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসনের ফ্যাসিবাদের দোসররা বসে নেই। একটি চক্র সুকৌশলে জ্বালানি ও বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে সক্রিয়।’  

অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। পরে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সেইসাথে বিগত দিনে গণতন্ত্র রক্ষায় চিকিৎসকদের রাজপথে নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা। 

 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাদুঘরটি উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল ৯টার কিছু সময় পর তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
দেশের বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। নতুন দাম আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে অনেক কিছু সরানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানবতা চায়, ন্যায় ও হকের পক্ষে কাজ করার আহ্বান জানায়। আজ শনিবার রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে জাতীয় উলামা...
সফটওয়্যারের মাধ্যমে অপতথ্য চিহ্নিত করতে তথ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর