জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় সাহাবুদ্দিনের প্রায় এক কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট এবং মোট ৩৭ হাজার টাকার দুইটি ব্যাংক হিসাব।
মামলার বিবরণে যায়, মো. সাহাবুদ্দিন নামের ওই ব্যক্তি ঢাকার সিদ্ধিক বাজারের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব এবং স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সদর উপজেলার মাতার বাড়ি গ্রামে।