প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় গুম-নির্যাতনে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম-খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায়ের রাজত্ব কায়েম করেছিল বিগত সরকার।
রাষ্ট্রপতি বলেন, প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়। ভুক্তভোগীদের মর্যাদা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, পুনর্বাসনসহ মূল দায়িত্বগুলো নিতে হবে রাষ্ট্রকেই।
গুমের ঘটনায় জড়িত সবাইকেই বিচারের মুখোমুখি করার প্রত্যয় তুলে ধরেন রাষ্ট্রপতি। অন্যায়ের সংস্কৃতি দূর করতে গণতান্ত্রিক, সাম্য ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।