দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন: রুহুল কবির রিজভী

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ই জাতীয়তাবাদের মূল আদর্শ। তারেক রহমানও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।