সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী 

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার দুপরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এসময় খাদ্যমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার মান উন্নত হলে দেশও এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। 

আফরোজা খানম রিতা বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য শিক্ষার একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। যে শিক্ষার বিনিময়ে আমরা একটা সামাজিক, মানবিক এবং জবাবদিহীমূলক একটা সমাজ গড়তে পারব।’