এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে, অর্থাৎ একজন পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। আজ রোববার দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, একটি পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ৫টি নিবন্ধন করা যাবে। অর্থাৎ একজন ৫টার বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। ২-৪ জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

তিনি বলেন, ৪ জন যাত্রী পরিবহনের রিকশার নিবন্ধন ফি ১০ হাজার। প্রতিবছর নবায়ন করে ১২ বছর পর্যন্ত চালানো যাবে। প্রতিটি রিকশার স্পিডলিমিট থাকবে।

মীর শাহে আলম বলেন, চার্জিং স্টেশনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নিশ্চিত করতে হবে। অবৈধভাবে চার্জ করা হলে শাস্তির বিধান থাকবে। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

তিনি বলেন, এই প্রক্রিয়াটি চালু হতে সময় লাগবে। কেউ আতঙ্কিত হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করবেন না। 

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরকে ৮ জোনে ভাগ করে ৮ রং করে জোনভিত্তিক রিকশা চলবে। সিটি কপোরেশন কাল থেকেই চাইলেই নিবন্ধন শুরু করতে পারবে। তবে ডিজাইনে ক্ষেত্রে বুয়েটের নির্দেশনা অনুজায়ী নকশা বা ডিজাইন করা হবে। এখন যে অটোরিকশা আছে তা সবই অবৈধ।

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।...
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিষয়ে সংবাদ প্রকাশে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়নি জানিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা এবং জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার...
‎যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে...
চলতি বছরে হজ মৌসুমে সৌদি আরবে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে...
আপনার ওজন বেড়ে যাওয়ার ভয়ে চিনিযুক্ত সাধারণ কোকা-কোলা ছেড়ে ‘ডায়েট কোক’ বা ‘কোক জিরো’ হাতে তুলে নিচ্ছেন? ভাবছেন জিরো ক্যালরি মানেই আপনি পুরোপুরি নিরাপদ? বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ের বড় বড় গবেষণার...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর