সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না: আইনমন্ত্রী 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ 

সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘সন্ত্রাস দমনে যে আইন আছে তাই যথেষ্ট। এই আইনকে যদি সংশোধন করে কোনো কঠিন পরীক্ষায় আনতে হয় সেটাও করা হবে।’ 

মন্ত্রী মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বলেন, পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে পাশের দেশ থেকে। সেখান থেকে মাদকদ্রব্য আসছে। এটা একটা আগ্রাসন। এই আগ্রাসন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  

মো. আসাদুজ্জামান বলেন, ‘সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ার করতে হবে– নট নেসেসারি। সন্ত্রাস দমনের জন্য আমাদের যে আইন আছে সেই আইনই যথেষ্ট। মাদকের ভয়াবহতা শুধু খুলনায় নয়, সারাদেশে। এটা পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ’