ডিভাইস বিশ্লেষণ 

অপরাধ তদন্তে প্রতি বিভাগে ফরেনসিক ল্যাব স্থাপনের চিন্তা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম

১৫ বছরে প্রায় ৪০০ গুণ বেড়েছে অপরাধ তদন্তে ডিভাইস বিশ্লেষণের চাহিদা। ২০১২ সালে যেখানে ৭ মামলায় ১৮টি আলামত বিশ্লেষণ করা হতো, সেখানে এবছর জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় ১১ হাজারের মতো আলামত জমা পরে। বর্তমানে তিনটি বিভাগে থাকলেও প্রতিটি বিভাগে ল্যাব স্থাপনের কথা ভাবছে সিআইডি। তবে, ফরেনসিকের জন্য আলাদা ইন্সটিটিউশনের তাগিদ বিশ্লেষকদের।  

বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। 

ফলে, হত্যা ও ধর্ষণসহ প্রায় সব ফৌজদারি মামলায় ডিজিটাল ফরেনসিকের প্রয়োজনীয়তাও বেড়েছে বহুগুণ। এ বাস্তবতায় পুলিশ ও তদন্ত সংস্থাগুলোর জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। তবে সেই তুলনায় ডিজিটাল ফরেনসিকের সক্ষমতা বাড়েনি। ফলে, বাড়ছে আলামতের জট। 

সিআইডির তথ্য বলছে, ২০১২ সালে ৭টি মামলায় ১৮টি আলামতের সবগুলোই নিষ্পত্তি করা হয়। তবে, ২০২৩ সালে ৩৫৬১ মামলার আলামতের ৯১ শতাংশ, ২০২৪ সালে ২৭৫৯ মামলার ৮৭ শতাংশ, ২০২৫ সালে ৩২৯০ মামলার ৭৫ শতাংশ নিষ্পত্তি হয়। আর এবছর জুন পর্যন্ত ২৪০০ মামলার মাত্র ৫১ শতাংশ আলামত নিষ্পত্তি হয়েছে। 

ক্রমাগত নিম্নমূখী নিষ্পত্তির কারণ হিসেবে সিআইডি বলছে অতিরিক্ত আলামতের চাপের কথা। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার  ছুফি উল্লাহ বলেন, ‘এই অপরাধের সাথে সাথে আমরাও কিন্তু আমাদের সক্ষমতা বাড়িয়েছি। আগে শুধু ঢাকায় একটি ফরেনসিক ল্যাব ছিল। সম্প্রতি চট্টগ্রামে একটি ফরেনসিক ল্যাব উদ্বোধন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ল্যাব বাড়ানোর ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। পুলিশের দিক থেকেও প্রস্তুতি রয়েছে’ 

তবে যেকোনো ফরেনসিক তদন্তের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। 

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘যে সমস্ত অপরাধের ফরেনসিক টেস্ট করা দরকার তারা শুধু এগুলো দ্রুত সময়ের মধ্যে করে রিপোর্ট দেবে। মামলার কার্যক্রম দ্রুততার সাথে যেন শেষ হয়। এরকম একটি ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা সরকার ভাবতে পারে।’ 

 

পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারপ্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার...
সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির...
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে...
ইসরায়েলের নির্বাচন ঘিরে গাজায় বাস্তব পরিবর্তনের প্রত্যাশা খুবই কম ফিলিস্তিনিদের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় এলেও যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় পরিস্থিতির উল্লেখযোগ্য...
এ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক ছিল ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছেন ম্যাচের ৬৬ মিনিটে। তখন পর্যন্ত ২-২ সমতায় ছিল ম্যাচ। বাঁ প্রান্ত থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে বাঁ পায়ের...
২০১৯ সালের পর থেকে আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি ও বাণিজ্য জোরদারের চেষ্টা করছে রাশিয়া। মস্কোয় তৃতীয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনে পুতিনের লক্ষ্য, পশ্চিমা প্রভাবের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। তবে...
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা...
লোডিং...

এলাকার খবর