নিউইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। এসময় তারা দুইদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এছাড়া সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পায়।