জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, অভিমত বিশ্লেষকদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকটগুলোও ভাষণে সমানভাবে তুলে ধরেছেন তিনি। বিশ্বমঞ্চে থ্রি-আর কৌশল উপস্থাপনেরও প্রশংসা করেছেন তারা। 

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যা, নারী উন্নয়নসহ নানা বিষয়।  

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীন এবং বৈশ্বিক, সব সমস্যার কথাই সমানভাবে তুলে ধরেছেন। পুরনো প্রথা ভেঙ্গে নতুন বাংলাদেশ গড়ার বার্তাও দিয়েছেন ভাষণে। সার্বিকভাবে এ ভাষণকে ভারসাম্যপূর্ণ বলছেন তারা। 

রাজনৈতিক বিশ্লেষক ড. মো. সাহাবুল হক বলেন,‘একটি দেশের সরকার প্রধান হিসেবে তিনি যেভাবে কথা বলেছেন, তিনি বিশ্বের প্রত্যেকটা বিষয়কে টাচ করেছেন। একইসাথে থ্রি-আর কৌশল উপস্থাপন করছেন। তিনি শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তা কিন্তু নয়। তিনি নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, এসডিজি, শিক্ষা– সবগুলো বিষয় এসেছে। আমি বলব যে, ভারসাম্যপূর্ণ একটি ভাষণ তিনি দিয়েছেন।’  

বিশ্বমঞ্চে ভাষণকে বাংলাদেশের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অর্জন হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বলছেন, থ্রি-আর কৌশল উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রনেতা হিসেবে তার দর্শন ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারেক রহমান। 

সাবেক রাষ্ট্রদূত মাহফুজ রহমান বলেন, ‘তিনি অভ্যন্তরীণ বিষয় নিয়েই অনেক কথা বলেছেন এবং নতুন সরকার হিসেবে তাঁর সরকার কীভাবে নারী উন্নয়ন এবং অন্যান্য কার্যক্রম হাতে নিচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো মোটামুটি বিস্তারিতভাবেই তিনি বলেছেন। বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ সুযোগটুকু কাজে লাগিয়েছেন।’ 

জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চাওয়ার কথা বলে নানা বৈশ্বিক সংকট নিরসনে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ‘স্বল্পোন্নত দেশ’-এর তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সকল দেশের ক্ষেত্রে এই উত্তরণ প্রক্রিয়াটিকে টেকসই করতে সুনিশ্চিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে।
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছেন তারিক কাজি-সাদ...
বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত, প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার, গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা না...
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৪ জন। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর