সালমান মুক্তাদিরের অভিযোগ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
   
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদিরের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি মামলা করেননি। বিএনপিকে তিনি ঢালাওভাবে অভিযোগ করছেন। জায়গা জমি নিয়ে বিরোধ আগেই আছে। তার জেরে এটা হতে পারে। ফেসবুকে তিনি ঢালাও অভিযোগ তুলেছেন। সেখানে কিছু গুলির খোসাও পাওয়া গেছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ’

জাসদ কার্যালয়ে অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাসদ ইস্যুতে রাজনৈতিক দলগুলো কোনো অনুমোতি না নিয়েই বৈঠক করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৈঠক করছিল বলে খবর পাওয়া গিয়েছিল। সে জন্য জাসদ কার্যালয় থেকে প্রায় দেড়শ মানুষকে গ্রেপ্তার করা হয়। ২৭ জন বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। অধিকতর জিজ্ঞাসা শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

রাড্ডা স্বাস্থ‍্য কম্পপ্লেক্সে ভাঙচুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা জানতে পেরেছি পুলিশের দায়িত্বে অবহেলা ছিল। তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনায় বিএনপি বা যে পরিচয়েই হোক সুষ্ঠ তদন্ত করে সিরিয়াল ব‍্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ৯ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশের বদলি শেষ সমাধান নয়। বরং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পর্যন্ত নেওয়া হচ্ছে।’