২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান। তিনি বলেন, ‘এটি কোনো তলব নয়, রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার বিষয়টি জানতে চাওয়া হয়েছে।’ 

এর আগে মক্কা নগরী একটি  মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত ওই দুই ব্যক্তি শিরচ্ছেদ কার্যকর করে সৌদি সরকার। 

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশি দুইজনের শাস্তি কার্যকরের বিষয়ে পরিবার বা দূতাবাসকে কোনোরকম অবহিত করেনি সৌদি আরব। 

এছাড়া জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের নিশ্চিত করেছে যে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেনি।