ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেছেন বাংলাদেশ প্রতিনিধি দল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট তার ভাষণ শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াকআউট করে।

বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও এই ওয়াকআউটে যোগ দেন এবং ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করেন।

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে প্রতিবাদ হিসেবে এসব প্রতিনিধি দল সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের নিয়ে আজারবাইজানের রাজধানীতে সপ্তম ‘সিকা’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লীতে এখন চলছে বিক্রিয়া। নিয়ন্ত্রক সংস্থা বলছে, পরের ধাপগুলো সফলভাবে পার করা গেলে নভেম্বরেই পরীক্ষামূলক...
দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর