সংবিধান সংশোধনে বিরোধী দল না এলেও জটিলতা নেই: আইনমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী জানান, কমিটিতে বিরোধী দলের আসার পথ এখনো উন্মুক্ত রাখা হয়েছে এবং সংসদে জাতীয় বিল আকারে উত্থাপনের পর সেখানেও বিতর্ক করার সুযোগ থাকবে। 

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দুঃখ প্রকাশ করেন আইনমন্ত্রী। তবে সে দেশের আদালতের চূড়ান্ত রায়ের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী।