হঠাৎ বিদ্যুৎহীন গুলশানসহ কিছু এলাকা, কী বলছে কর্তৃপক্ষ 

রাজধানীর গুলশানসহ বেশ কিছু এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। এর কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

বার্তায় বলা হয়, আজ দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখনো কারিগরি কারণ জানা যায়নি।

এতে বলা হয়, সিস্টেম রিস্টোর করার কাজ চালিয়ে যাচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। প্রকৌশলীগণ ধাপে ধাপে পুনঃ সংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল সহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।