চট্টগ্রাম পেরিয়ে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

অবশেষে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। 

এর উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, রেলের টিকিট ব্লক করার সহজ ডট কমের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তদন্তে তার প্রমাণ মেলেনি।

দীর্ঘদিন ধরে পর্যটকদের দাবি ছিল ঢাকা–কক্সবাজার রুটে ট্রেন বাড়ানোর। তারই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করেছে রেলপথ মন্ত্রণালয়। 

ঢাকা থেকে গন্তব্য পর্যন্ত ১৪টি স্টেশনে থামবে এই ট্রেন। সময় লাগবে কম পক্ষে ১২ ঘণ্টা। এই ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা।

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার। 

সম্প্রতি ট্রেনের টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান সহজ ডট কম টিকিট ব্লক করে রাখে এমন প্রমাণ উঠে আসে পরিবহন অডিট অধিদপ্তরের আইটি অডিটে। এ বিষয় জানতে চাইলে রেলমন্ত্রী জানান, তদন্ত করে সহজ ডট কমের বিপক্ষে কিছুই পাননি তারা।

মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ও প্রতিবন্ধকতা নেই। স্বচ্ছতার ভিত্তিতে অনলাইন টিকিটিং কার্যক্রম পরিচালিত হয়।

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার যে সময় নির্ধারণ হয়েছিল, তা বাতিল হয়েছে। আজ শুক্রবার থেকেই আগের নিয়ম কার্যকর হয়েছে।  
গত ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি মানুষ। আর চলতি বছরের ৯ মাসে প্রতিদিন গড়ে দুর্ঘটনা ১৭টি, নিহত ১৬ জন। বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনের...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার...
দীর্ঘদিনের ক্ষমতা, গাজা যুদ্ধের চাপ, নিরাপত্তা ব্যর্থতা ও দুর্নীতির মামলা। সব মিলিয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের নির্বাচন ঘিরে জনমত...
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর