সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, এ কয়েকদিন পরিস্থিতি অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে, সেখানে কোনো শ্রমিক ভাই-বোন ছিলেন না। শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত সকল পক্ষের সাথে আলোচনা করে ন্যূনতম মজুরি নির্ধারণ করবে মজুরি নির্ধারন করা হবে।

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে কোনো আসামি যদি ফিরতে চান, তাহলে তিনি অতিশিগগিরই যেন প্রত্যাবর্তন করেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।’