মজুরি বোর্ড গঠনের পর আন্দোলনের যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, ডিসেম্বর সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইন্ধনে শ্রমিক অসন্তোষ চলছে। মজুরি বোর্ড গঠনের পর আন্দোলনের যৌক্তিকতা দেখেন না তিনি। 

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস কর্মীরা। এ দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিভিন্ন জায়গায় ভাঙচুর ও সংঘর্ষও হয়েছে।  

এ পরিস্থিতির মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করতে গঠন করা হয়েছে নতুন মজুরি বোর্ড। তাই, সড়ক ছেড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা করেই নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিলের ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন মন্ত্রী।

২০২৩ সালে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা।

পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে চান না। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন...
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।’ আজ...
আজ পয়লা মে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন। ১৪০ বছর আগের শ্রমবাজার ও শ্রমিকের ধরণ পাল্টালেও তাদের উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করা যায়নি। শ্রমিক নেতারা বলছেন, শিল্প প্রতিষ্ঠানে সংগঠনের দ্বন্দ্ব ও...
ঈদের ছুটির আগেই সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম অসন্তোষ এড়াতে মালিকপক্ষ ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র।
রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও...
এলডিসি উত্তরণের সময় বাড়ানোই যথেষ্ট নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মিডিয়া সংলাপে বলা হয়, এলডিসি উত্তরণে প্রয়োজন রাজনৈতিক...
দুর্বৃত্তায়নকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল বানিয়েছে রাজনৈতিক দলগুলো। এমন মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, রাজনীতি নিয়ে জুলাই অভ্যূত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল,...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর