বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়া অনুমোদন ও ২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন। তবে কিছু ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় কার্যত ছুটি মিলবে ২২ দিন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত আইন, ২০২৬ নীতিগত অনুমোদন হয়েছে।