এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখারও অনুরোধ জানিয়েছে অধিদপ্তর। গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, অফিসিয়াল সিম বন্ধ থাকলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। তাই দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিমগুলো সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন। প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে আদেশে।

এতে আরও বলা হয়, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করা এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এ নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

মালিক–শ্রমিক সব পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছে হজ এজেন্সিদেন সংগঠন-হাব। এই সময়ের জন্য টাকা জমা না দিলে প্রাথমিক নিবন্ধন...
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির যেকোনো পরিকল্পনা সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পোশাক কারখানার মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের উদ্যোগের অংশ...
মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এসব ভিডিও।...
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর