৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সব ঠিক থাকলে ৫-৬ সপ্তাহের মধ্যেই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেন, ৩০০ মেগাওয়াট দিয়ে শুরু করে উৎপাদন পর্যায়ক্রমে বাড়ানো হবে।

এসময় জানানো হয়, আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সামিটের উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।

‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং দায়িত্বশীল এআই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।