ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করা হয়।
পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন ইকবাল সোবহান চৌধুরী। এক পর্যায়ে তিনি শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।