বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি।
মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের’ চুক্তি সই এবং দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত শেষে খুলনায় যোগ দেবেন নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে।
নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থমকে থাকা শিল্প ও অর্থনীতি আবারও গতি ফিরে পাবে বলে আশা করছেন খুলনাবাসী। তার সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সেখানে।