মোংলায় আজ ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার মোংলা বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রীর এই সফর ও সার্বিক কর্মসূচির বিবরণ দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম জানান, সফরকালে মোংলা বন্দর অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন’-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির ফলে মোংলা বন্দরের সঙ্গে সরাসরি রেল সংযোগ তৈরি হবে, যার মাধ্যমে ঢাকার কমলাপুর আইসিডি থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী ট্রেন সরাসরি মোংলা বন্দরে গিয়ে নামবে এবং সেখান থেকে জাহাজে পণ্য লোড-আনলোড করা যাবে। এতে পরিবহন খরচ ও সময় অনেকাংশে কমে আসবে এবং দেশি-বিদেশি ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ ও বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি পাবে।

​প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী সূচি জানিয়ে আরও বলেন, মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর দরগাহ প্রাঙ্গণে যাবেন এবং মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে সার্কিট হাউজে মধ্যাহ্নবিরতি সম্পন্ন করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-এর দ্বিতীয় পর্ব উদ্বোধন করবেন এবং কর্মসূচি শেষে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

​প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দলীয় প্রধান তথা বর্তমান প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও এই সফর ঘিরে বিপুল আগ্রহ ও স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে, যা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন গতি আনবে।

​অন্যদিকে সফরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলিত করতে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রশাসন ও পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রকল্পটি সমাপ্ত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের সামুদ্রিক বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এ মেগা প্রকল্পে চীন সরকার এক্সিম ব্যাংক অব চায়নার মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার সফট লোন সহায়তা প্রদান করছে। প্রকল্পটির ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)।

চলতি বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে সিআইডিসিএ এবং ইআরডি-র মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর এক্সিম ব্যাংক অব চায়নার সঙ্গে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে, যার মাধ্যমে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এছাড়া ৮৭ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের লোডেড কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার আয়তনের খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটার আয়তনের বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে।

এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে সিআরসিসি-এর চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে অবকাঠামো উন্নয়ন, শিল্প বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসি-এর মধ্যে একটি বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগে গত ২২ অক্টোবর মোংলা অঞ্চল সফর করা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের বিশেষ গুরুত্বের প্রতিফলন। আজকের অনুষ্ঠানে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌপরিবহন সচিব মো. আতাউর রহমান খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে যাচ্ছেন আজ। খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২ কোটি টাকা অনুদান চেয়ে করা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি সম্পর্কে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে দলের...
শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জাপোরঝিয়ায়। সেখানে ত্রাণ বিতরণকেন্দ্র...
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর