বাংলাদেশ হাইকমিশনের তথ্য

শেখ হাসিনার পাসপোর্টের জন্য সুপারিশ করেছে ‘মেট্রিক্স চেম্বার’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।

এর আগে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের  জন্য আবেদন করেছেন বলে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। 

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, আজ সোমবার আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন শেখ হাসিনা। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং দ্রুত পরবর্তী করণীয় সম্পর্কে জানতে বিষয়টি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।