শেখ হাসিনার আবেদন নিয়ে আইনি দিক খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন করার যে খবরটি ছড়িয়েছে সে বিষয়ে শুনেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এর আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। আজ সোমবার দুপুরের রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি শুনেছি। সত্যতা যাচাই করব। এ বিষয়ে আইনি খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরে ব্যাখ্যা দেবে।

তিনি বলেন, দণ্ডিত আসামিকে ফেরত নিতে প্রত্যর্পণের আবেদন করেছি। আইন অনুযায়ী প্রত্যর্পণ চাইছি। আইনের আওতায় তাকে দেশে আনার চেষ্টা চলছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা ককটেল বিস্ফোরণ করেছে, বাসে আগুন দিচ্ছে, তারা সবাই দুস্কৃতকারী। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ হয় কি না তা আপনারা দেখবেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি...
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে...
জুলাই অভ্যুত্থানকে যারা কুক্ষিগত করবে তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের...
দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি সপ্তাহে কয়েক দফা বন্ধের মুখে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বিভিন্ন...
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টো তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর ১০টি স্পটে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে এসবি অফিস এলাকাসহ আর একাধিক থানাও রয়েছে। আগুনও দেওয়া হয়েছে একাধিক বাসে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর