অতিরিক্ত ডিআইজি প্রলয়সহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ৬ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১ জনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়। 

পুলিশ সদর দপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদার। 

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন- ডিএমপির সাবেক উপ-কমিশনার নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ এবং এপিবিএন-দুই এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।