কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে জাতীয় চার নেতার নাম। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। এছাড়াও, বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনে সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।


