বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
আজ শনিবার বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা বলেন তিনি।
সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রয়োজন নেই উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু নতুন আইন করলেই হবে না, আইনের বাস্তবায়ন জরুরি।
পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি কিংবা অবকাঠামো নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশের জন্য আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরতে হবে।
বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে তারা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।