স্বাধীনতার অনেক ইতিহাস আড়ালে রয়ে গেছে: স্পিকার

২৪–এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের পক্ষ নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ভেটারান্স ডের অনুষ্ঠানে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘৭১ এ স্বাধীনতার অনেক ইতিহাস আড়ালে রয়ে গেছে।’

মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর নানা অবদান তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে প্রমাণ করেছে তারা কতটা দক্ষ ও সাহসী।’

এসময় তিনি আরও বলেন, ‘৭১ এর মতো ২০২৪ এ এদেশের মানুষ আরেকবার তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে।’ 

আর যেন দেশের গণতন্ত্র অবরুদ্ধ না হয় সে জন্য সবাইকে গণতন্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান তিনি। 

অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তারা দেশের কল্যাণে পাশে থাকবে বলে আশা ব্যাক্ত করেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে ভেটারানদের হাতে পদক তুলে দেন তিনি।