নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ছে: নৌপরিবহনমন্ত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর বসিলায় ‘রান ফর ক্লিন রিভার’ প্রতিপাদ্যে বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান–এর ম্যারাথন দৌড় অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। 

শেখ রবিউল আলম আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে নদী নিয়ে আলাদাভাবে ভাবতে না হলেও বাংলাদেশে নদী রক্ষা করতে রীতিমতো যুদ্ধ করতে হয়।’ 

মন্ত্রী বলেন, ‘সরকারি জমি দখল ও নদীতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।’ 

রাজধানীর পাঁচটি নদী সংরক্ষণ ও ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নদী দখল ও দূষণমুক্ত করে নিয়মিত চক্রাকারে নৌযান চলাচল, নদীর সংযোগ স্থাপন এবং দুই পাড়ে হাঁটার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে জাতীয় চার নেতার নাম। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর