আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০২৬টি ইউনিয়ন এবং ২য় ধাপে ১২৯ উপজেলায় ১ হাজার ১১৩টি ইউনিয়নে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
আজ সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সংবাদ সম্মেলনে ইসি বলেন, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা হবে বৃহস্পতিবার। নির্বাচন কমিশনার আরও জানান রাজনৈতিক দলগুলোর সাথে স্থানীয় নির্বাচনের আগে ৩ দিনের একটি ডায়লগ অনুষ্ঠিত হবে। এই মাসের শেষেই এই আলোচনা হওয়ার সম্ভাবনা আছে ।