প্রথম ধাপে ভোট ১০৫০ ইউপিতে, সদর উপজেলায় অগ্রাধিকার: ইসি সচিব

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আজ রোববার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আখতার আহমেদ।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

এছাড়া ইসি ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
 

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। ভোট শেষে আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব...
উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এই তিন উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ সুষ্ঠু...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনা...
রোহিঙ্গা ইস্যুতে সরকার সমাধানের দিকে যেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকার সময় দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী নাজনীন নাহার নিহা? কয়েক মাস ধরেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। এবার পবিত্র কাবার সামনে একজনের সঙ্গে ছবি প্রকাশ করে সেই কৌতূহল আরও বাড়িয়ে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর