পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন আছে: শামা ওবায়েদ

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে জিএসজি গ্লোবাল ডে উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনা ও দাবি মেটাতে সরকার প্রস্তুত। 

শ্রমিকদের সঙ্গে সরকার কথা বলছে বলেও জানান তিনি। 

গার্মেন্টস শিল্প ঘিরে চলমান সহিংসতাকে বাংলাদেশকে ধ্বংসে আওয়ামী লীগের ষড়যন্ত্র বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। 

শামা ওবায়েদ বলেন, ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে জিম্মি করে রেখেছিল, আবারও সেভাবে জিম্মি করতেই সহিংসতা চালাচ্ছে। 

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ণ সহযোগীরা যখন দেশে বিনিয়োগ করছে, তখনই আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির জন্য আওয়ামী লীগের কোনো দরদ বা ভালোবাসা নেই।

শামা ওবায়েদ বলেন, সরকার দেখছে আওয়ামী লীগ কত নিচে নামতে পারে, তবে সবকিছুরই সীমা আছে।