সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশ এখন গুম-খুনের আতঙ্ক থেকে মুক্ত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতকরা কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করেছে। দেশের ভেতরে একটি তাঁবেদার অপশক্তি অগ্রযাত্রা বারবার ব্যাহত করার চেষ্টা করছে।’
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পোশাক খাতে অস্থিরতা তৈরি কোরে, একটি বিশেষ দেশের হাতে এ শিল্প তুলে দেয়ার পায়তারা করছে ফ্যাসিবাদী শক্তি। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিএনপি সরকার পরিচালনা করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাতে এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে সে লক্ষ্য সরকারের।’ এ সময় রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নানা উদ্যোগের কথাও বলেন প্রধানমন্ত্রী।