মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতার খবরে উদ্বেগ আইএলওর 

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার-আইএলওর বাংলাদেশ কার্যালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগ জানায়। 

আইএলও জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং চলমান অস্থিরতাসহ সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সম্পর্কের ওপর এই অস্থিরতার প্রভাবও সংস্থাটির বিশেষ বিবেচনায় রয়েছে। 
নিম্নতম মজুরি বোর্ডকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানায় সংস্থাটি।