বর্তমান বিশ্বকাঠামো এবং সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সন্তুষ্ট নন। তিনি একটা অন্য রকম কিছু চান, যেখানে ‘আমেরিকা আবার গ্রেট’ হবে এবং ‘আমেরিকাই প্রথম’ নীতি অনুসৃত হবে। একই দশা কি অন্য বিবাদমান শক্তিগুলোরও নয়? ইউক্রেন যুদ্ধ, অস্থিতিশীল মধ্যপ্রাচ্য, ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আঞ্চলিক আধিপত্য দখলের লড়াই–সব মিলিয়ে একটা নয়া ব্যবস্থার ইঙ্গিত কি দিচ্ছে না?
বর্তমান যে বিশ্বব্যবস্থা, তার ভিতটি রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা দীর্ঘ স্নায়ুযুদ্ধের মধ্যে। আরও ভালো করে বললে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী স্নায়ুযুদ্ধ এবং তার ফল হিসেবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আমেরিকার একচেটিয়া হয়ে ওঠার মধ্য দিয়েই এ ব্যবস্থার জন্ম হয়।স্নায়ুযুদ্ধ‑পরবর্তী আড়াই দশকে আঞ্চলিকতাবাদ ও জাতীয়তাবাদকে হটিয়ে বিশ্বমঞ্চে বিশ্বায়ন ও মুক্তবাজারের রাজত্ব চলেছে। এই রাজত্ব এখন ক্ষয়িষ্ণু। অনেকে এই রাজত্বের অন্যতম উপাদান হিসেবে হাজির হওয়া গণতন্ত্র, মানবাধিকার (চলমান সংজ্ঞামতে), বিশ্বায়ন বা বিশ্বগ্রাম ধারণা, নাগরিক ও মৌলিক অধিকারের গ্রাহ্য সংজ্ঞাগুলোর ক্ষয় দেখছেন। যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের জয় ঘোষিত হয়েছিল গেল শতকের বিশেষত শেষার্ধে, তারও সীমা টেনে দিতে চাইছেন কেউ কেউ। আর এই সবকিছুর বিলোপ ও নয়া কিন্তু অসংজ্ঞায়িত একটা ব্যবস্থার আগমনের ভবিষ্যদ্বানীও হাজির হচ্ছে এর সাথে। এ নিয়ে নানা জন নানা তৎপরতা চালাচ্ছেনও বটে। এ ক্ষেত্রে শীর্ষ তৎপরদের একজন ডোনাল্ড ট্রাম্প, যিনি বেশ আওয়াজ দিয়েই এবার হোয়াইট হাউসে ফিরেছেন।
স্নায়ুযুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী ধারণার জায়গাটি দখল করে বিশ্বায়ন ধারণা। খুব খেয়াল করার বিষয় হচ্ছে–আন্তর্জাতিকতাবাদ নয়। এই একই সময়ে গণতন্ত্র, মুক্তবাজার ও ক্রমবিকাশমান প্রযুক্তির হাত ধরে বিকশিত হতে শুরু করে একের পর এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো আবার পরস্পরের সঙ্গে এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত। মার্কিন সাময়িকী দ্য ফরেইন অ্যাফেয়ার্সের চলতি সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো ও তাদের নিজস্ব নেটওয়ার্ক ২০১০ সালের পর থেকে পরবর্তী এক দশক ধরে ক্রমে ভেঙে পড়তে শুরু করে। তাদের মধ্যকার আন্তঃসম্পর্ক বা নেটওয়ার্কটি ক্রমে দুর্বল হতে শুরু করে। একে দিকবদল হিসেবে চিহ্নিত করেছেন নিবন্ধটির লেখক মাইকেল কিমেজ। উইলসন সেন্টারের কেনান ইনস্টিটিউটের এই পরিচালকের ভাষ্যমতে, এই ক্ষয় গোটা বিশ্বকে এক জটিল পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে।
২০০৮‑এর মহামন্দার পর গোটা বিশ্ব একটা বড় ধাক্কা খায় মুক্তবাজার অর্থনীতি ও বিশ্বায়ন ধারণা দ্বারা। মার্কিন ডলারের শক্তিমত্তা নিয়েও একটা সংশয় তৈরি হয়। সেই পরিস্থিতিতেই উদীয়মান অর্থনীতির চার দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ব্রিক গঠনের পথে হাঁটতে শুরু করে, যার সাথে পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়, যা এখন ব্রিকস নামে পরিচিত। তারা ২০০৯ সালে নতুন একটি বৈশ্বিক রিজার্ভ কারেন্সির প্রয়োজনীয়তার কথা ঘোষণা করে।
অবশ্য মার্কিন দৃষ্টিকোণ থেকে এই ভেঙে পড়া বা ধ্বসে পড়াটা জটিল পরিস্থিতিই বটে। কারণ, এর ফলের ওপরই নির্ভর করছে কে বা কারা ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব দেবে। একক শক্তি হিসেবে আমেরিকা টিকবে, নাকি একমেরু বিশ্বকাঠামোরই কবর রচিত হবে? যদি একমেরু টিকেও যায়, তবে সেই মেরুতে কে থাকবে?
বলার অপেক্ষা রাখে না যে, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকাকে কেন্দ্রে রেখে যে একমেরু বিশ্বকাঠামো যাত্রা করে, তার ক্ষয় মানে আমেরিকারই ক্ষয়। আর এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার ক্ষয়িষ্ণু সাম্রাজ্য বা মুকুটটি পুনরুদ্ধার করে তাকে আবার ‘গ্রেট’ বানানোর প্রতিশ্রুতি শুনিয়ে যাচ্ছেন গত দশক থেকে।

তবে এ ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ‑পরবর্তী প্রেসিডেন্টদের চেয়ে অনেকটাই ব্যতিক্রম। কারণ, তিনি গণতন্ত্র, মানবাধিকার, মুক্তবাজার ইত্যাদি পরিচিত মার্কিন অস্ত্র দিয়ে এই লড়াই করতে চান না। তাঁর দৃষ্টিতে, এই সব অস্ত্র এখন জংধরা, পুরোনো। এগুলো আর কাজ করবে না। এগুলোর নবায়ন দরকার। কী সেই নবায়ন?
ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুকুটের অন্যতম পালক ‘বিশ্বায়ন’‑কে ফের জাতীয়তাবাদ দিয়ে প্রতিস্থাপন করছেন। শুধু জাতীয়তাবাদ বললে ভুল হবে, তিনি একে উগ্র ধারা দিয়েই বরং প্রতিস্থাপন করতে চান। মুক্তবাজারকে রক্ষণশীল অর্থনৈতিক কাঠামো দিয়ে প্রতিস্থাপনের পাশাপাশি তিনি ‘মানবাধিকার’ বা ‘নাগরিক অধিকার’ ইত্যাদি বিষয়কে ‘বস্তাপচা’ এবং ‘ডেমোক্রেটিক দুর্বলতা’ হিসেবে আখ্যা দিতে চান।
ডলারের বদলে অন্য কোনো মুদ্রা বা একেবারে নতুন কোনো মুদ্রায় রিজার্ভ রাখার বিষয়ে একটি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার পথে এই দেশগুলো এগিয়ে যায়। আর এই পথে তারা দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশকেও সাথে পায়। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর তৎকালীন নেতৃত্বের কেউ এখন আর মসনদে নেই। আরব বসন্তের হাওয়া তাদের উড়িয়ে নিয়ে গেছে।
২০০৮‑এর মহামন্দা থেকে সভ্যতাকেন্দ্রিক সংঘাত
এটা শুধু ডোনাল্ড ট্রাম্প নন, বিশ্বের শীর্ষ আলোচিত সব নেতার মধ্যেই এ প্রবণতা এখন লক্ষ্য করা যাচ্ছে। ফিরে আসছে পুরোনো ধাঁচের ‘শক্তিশালী নেতা’, ‘মহান জাতি’ ও ‘গর্বিত সভ্যতা’–কেন্দ্রিক ব্যবস্থাপত্র।
প্রশ্ন আসতে পারে যে, কবে থেকে এ ধরনের প্রবণতার শুরু। উত্তর খুঁজতে গেলে ভ্লাদিমির পুতিনের কাছে যেতে হয়। মাইকেল কিমেজ বলছেন, শুরুটা হয়েছিল ২০১২ সালে। প্রেসিডেন্সি ছেড়ে প্রধানমন্ত্রিত্ব গ্রহণের সংক্ষিপ্ত পরীক্ষা শেষ হয় সে বছর। ২০০৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তাঁরই অনুরক্ত দিমিত্রি মেদভেদেভ। তারপরই ফিরে আসেন পুতিন এবং সব বিরোধী মতকে দমন করে সর্বময় কর্তা হয়ে ওঠেন। লক্ষ্য হিসেবে ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের আধিপত্যকে হটিয়ে রাশিয়াকে ‘গ্রেট পাওয়ার’ হিসেবে পুনরায় বিশ্বমঞ্চে হাজির করার। এর দুই বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ঠিক একই পথ নেন। তবে ভ্লাদিমির পুতিনের চেয়ে আরও ব্যাপকভাবে। আর চীন তো ততদিনে সক্ষমতায় রাশিয়াকে ছাড়িয়ে গেছে। একই বছর; অর্থাৎ, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি, যিনি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে ভারতের প্রধান আদর্শ হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন। একই বছর তুরস্কের মসনদে বসেন রিসেপ তাইয়েপ এরদোগান। কিছুদিনের মধ্যেই এই কট্টর ডানপন্থী শাসক তুরস্কের প্রশাসনকে ‘ওয়ান ম্যান শো’‑তে পরিণত করেন।
এটা মাইকেল কিমেজের ভাষ্য। এই ভাষ্যে আবার ফেরা যাবে। তার আগে সেই সময়ের প্রেক্ষাপটের দিকে আরেকবার তাকানো যাক। ২০০৮‑এর মহামন্দার পর গোটা বিশ্ব একটা বড় ধাক্কা খায় মুক্তবাজার অর্থনীতি ও বিশ্বায়ন ধারণা দ্বারা। মার্কিন ডলারের শক্তিমত্তা নিয়েও একটা সংশয় তৈরি হয়। সেই পরিস্থিতিতেই উদীয়মান অর্থনীতির চার দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ব্রিক গঠনের পথে হাঁটতে শুরু করে, যার সাথে পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়, যা এখন ব্রিকস নামে পরিচিত। তারা ২০০৯ সালে নতুন একটি বৈশ্বিক রিজার্ভ কারেন্সির প্রয়োজনীয়তার কথা ঘোষণা করে।
বলে রাখা ভালো যে, এখনো বিশ্বের বিভিন্ন দেশের মোট রিজার্ভের ৬০ থেকে ৬৫ শতাংশ মার্কিন ডলারেই রক্ষিত হয়। ফলে ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা চীনের পৌরহিত্বে এ ধরনের একটি উদ্যোগকে সহজভাবে নেওয়ার কোনো কারণই নেই যুক্তরাষ্ট্রের। বিশেষত যখন ব্রিকস (তখনকার ব্রিক) বলছিল যে, বৈচিত্র্যপূর্ণ, স্থিতিশীল ও অনুমানযোগ্য একটি অভিন্ন মুদ্রার কথা। এই আলোচনা এমনকি এত দূর পর্যন্ত গড়িয়েছিল যে, ডলারের বদলে অন্য কোনো মুদ্রা বা একেবারে নতুন কোনো মুদ্রায় রিজার্ভ রাখার বিষয়ে একটি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার পথে এই দেশগুলো এগিয়ে যায়। আর এই পথে তারা দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশকেও সাথে পায়। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর তৎকালীন নেতৃত্বের কেউ এখন আর মসনদে নেই। আরব বসন্তের হাওয়া তাদের উড়িয়ে নিয়ে গেছে। এই আরব বসন্ত সম্পর্কে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেশ খোলাখুলিই সেখানে মার্কিন স্বার্থ ও বৈশ্বিক স্থিতিশীলতার কথা বলেছিলেন। ফলে চীনের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া এবং আন্তর্জাতিক মুদ্রা রাজনীতিতে ডলারের প্রতিদ্বন্দ্বী তৈরিতে সায় দেওয়ার সাজা হোসনি মোবারক থেকে শুরু করে গাদ্দাফিরা পেয়ে গেছেন বলা যায়। আরব বসন্তের প্রেক্ষাপট এবং তারপর সংশ্লিষ্ট দেশগুলোতে নয়া শাসনের ধর্ম ও ধরন এবং তা নিয়ে ওবামা‑হিলারিদের সন্তোষ অন্তত সে বার্তাই দেয়। খেয়াল করার বিষয় হচ্ছে–সেই বসন্তে সব ওলট‑পালট হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা কিন্তু রেহাই পেয়েছিলেন। যদিও জনতার অসন্তোষ সেই দেশগুলোর শাসকদের প্রতিও একই রকম ছিল। (চলবে)

লেখক: উপবার্তা সম্পাদক, ডিজিটাল বিভাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশন
[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]