বারিধারায় হলো মধুমতি বার্ষিক গেট-টুগেদার

রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’।

দিনব্যাপী এই মিলনমেলায় মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ীসহ প্রায় ৬০০ জন অংশ নেন। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

কর্পোরেট ও ভিশনারি সেশনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সাফল্য তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মধুমতি কোম্পানির চেয়ারম্যান মতিবুর রহমান। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান।

সাফল্যের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি ড্র-এর মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।