চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক: কৌশলগত সহযোগিতা জোরদারে নতুন প্রত্যাশা

আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

দবাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থা, উন্নয়ন অভিজ্ঞতা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে শুক্রবার হয় দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স’।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শাংহাই ইন্সস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস-ঢাবি)।

উদ্বোধনী অধিবেশনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এসআইআইএস-এর প্রেসিডেন্ট ছেন তোংসিয়াও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। 
 
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‌‘বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।’

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে চীন।’
 
এসআইআইএস-এর প্রেসিডেন্ট ছেন তোংসিয়াং তার বক্তব্যে বলেন, ‘দুই দেশের সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।’
তিনি উল্লেখ করেন, উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এমন উন্নয়ন প্রয়োজন, যা নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং নিরাপত্তা ব্যবস্থাও উন্নয়নকে সহায়তা করবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল গভর্ন্যান্স, নগর উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাপনা, নদী শাসন, কৃষির আধুনিকায়ন, সামুদ্রিক অর্থনীতি এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনসহ বিভিন্ন বিষয়ে আরও যৌথ গোলটেবিল আয়োজন করা হবে।
 
দিনব্যাপী সেমিনারে তিনটি গুরুত্বপূর্ণ সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়। এগুলো হলো—বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার অর্থনৈতিক প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্লোবাল সাউথের প্রযুক্তিগত সহযোগিতা, এবং নদী ব্যবস্থাপনা ও নগর পরিবহনে চীনের অভিজ্ঞতার প্রয়োগ।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং চীনের থোংচিও ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।


সূত্র: সিএমজি বাংলা

রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’। দিনব্যাপী এই মিলনমেলায় মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং...
ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের স্কুল শিক্ষার্থীদের মাঝে পোশাক, জুতাসহ আর্থিক অনুদান প্রদান করেছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির...
বাংলাদেশি চারুশিল্পী সংসদের একটি প্রতিনিধি দল আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে দেশের চারুশিল্পের বিকাশ, শিল্পীদের কল্যাণ এবং জাতীয়...
আজ ১০ মার্চ; পবিত্র মাহে রমজানের ২০তম দিন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিনের ন্যায় আজকেও দেশের আটটি বিভাগে ইফতারের সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আজকের বিভাগভিত্তিক...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর