বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচ‌নের আগে কর‌তে হ‌বে: গোলাম পরওয়ার

বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন এই তিন‌টি কাজ জাতীয় নির্বাচ‌নের আগে কর‌তে হ‌বে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার সকা‌লে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলও‌য়ে মা‌ঠে জেলা জামা‌য়া‌তে ইসলামীর কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন এই তিন‌টি কাজ জাতীয় নির্বাচ‌নের আগে কর‌তে হ‌বে। সরকার য‌দি আন্ত‌রিক হয় তাহ‌লে নির্বাচন ক‌মিশ‌নের প‌ক্ষে‌ সম্ভব সেই নির্বাচন করা।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও ব‌লেন, ‘নির্বাচ‌নী ব‌্যবস্থা সংস্কার কর‌তে যতটুকু যৌ‌ক্তিক সময় দরকার অন্তর্বর্তী সরকার সেই সংস্কার ক‌রে নির্বাচ‌নের তা‌রিখ ঘোষণা কর‌বে। আর নির্বাচ‌নে বিশৃঙ্খলা, হানাহা‌নি, রক্তার‌ক্তি রোধ করার জন‌্য ফ‌্যা‌সিবা‌দি শেখ হা‌সিনাসহ মানবতাবিরোধী অপরা‌ধের ট্রাইব্যুনালে যা‌দের মামলা ক‌রে বিচা‌রের মু‌খোমু‌খি করা হ‌চ্ছে নির্বাচ‌নের আগে তা‌দের বিচার এই জা‌তি দেখ‌তে চায়।’

জামায়াতের এই নেতা আরও ব‌লেন, ‘অন্তর্বর্তী সরকার প্রধান অধ‌্যাপক ইউনুস তি‌নি যৌ‌ক্তিক সম‌য়ের ম‌ধ্যে প্রয়োজ‌নিয় সংস্কার শে‌ষে এক‌টি জাতীয় নির্বাচন দেওয়ার প্রচেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন। কিন্তু গত ছয়-সাত মা‌সে আমরা লক্ষ‌্য ক‌রে‌ছি সেই নির্বাচন‌কে বাধা গ্রস্থ করবার জন‌্য একের পর এক ফ‌ন্দি‌ফি‌কির ক‌রে দে‌শি ও আন্তর্জা‌তিকভা‌বে এই সরকার‌কে থা‌মি‌য়ে দেওয়ার চেষ্টা করা হ‌য়ে‌ছে। আধিপত‌্যবাদী শ‌ক্তির কো‌লে ব‌সে পা‌লি‌য়ে যাওয়া ফ‌্যা‌সিস্ট স্বৈরাচার শেখ হা‌সিনা ওখা‌নে ব‌সে ষড়যন্ত্র ক‌রে বাং‌লাদে‌শে অরাজকতা, অস্থিরতা তৈ‌রি ক‌রে নির্বাচন না দেওয়ার হট্ট‌গোল করার চক্রান্ত কর‌ছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমীর অ্যাড. মো. নুরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতিথি হিসে‌বে বক্তব‌্য রা‌খেন- জামায়াতের কে‌ন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হা‌মিদুর রহমান আজাদ। কর্মী স‌ম্মেল‌নে জেলা ও উপ‌জেলার থে‌কে আসা নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।