২৪ এর বিপ্লবীরাই ওই আন্দোলনকে ধ্বংস করেছে: শামীম হায়দার পাটোয়ারী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ২৪ এর বিপ্লবীরাই ২৪ এর আন্দোলনকে ধ্বংস করেছে। শহীদদের  আত্মত্যাগকে মূল্যায়িত করেনি আন্দোলন পরবর্তী সরকার। গণতন্ত্রের উত্তরণ বাংলাদেশে হচ্ছে না, আমরা স্পষ্টভাবে খেয়াল করছি।

তিনি বলেন, সরকার যদি মবকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেইদিন বেশি দূরে নেই মব সরকারকে নিয়ন্ত্রণ করবে। সরকার পাপেট সরকারে পরিণত হবে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামী ২৩ অক্টোবরকে উপজেলা দিবস পালনের আহ্বান জানাই সরকার ও জনগণকে। সেদিনই আমরা আমাদের ওপর হামলার নিন্দা জানাব। সরকারকে সতর্ক করতে হুইসেল বাজাব। পর্যায়ক্রমে বেশকিছু প্রোগ্রাম করবে জাপা। ১ জানুয়ারি বিশাল জনসভা করবে জাপা। এতে যদি সরকার বাধা দেয়, তা হবে গণতন্ত্রকে বাধা দেওয়া।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। এমন পরিস্থিতিতে ও ইসির আচরণে স্থানীয় নির্বাচনে স্থানীর সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না ভেবে দেখবে। জাপা সরকার ও ইসিকে পর্যবেক্ষণ করছে। স্থানীয় সরকার নির্বাচন বানরের পিঠা ভাগাভাগি হবে।

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার দাবিতে তার ঢাকার উত্তরার বাসার সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে একদল বিক্ষোভকারী। সোমবার সকালে তারা এ বিক্ষোভ করে। এদিকে,...
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর