জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে: ড. রেদোয়ান 

জামায়াত পিআর পদ্ধতিসহ ভিন্ন কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মাহসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ কুমিল্লার চান্দিনায় দলটির ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এভাবে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। নির্বাচনী রোড ম্যাপ রোড ম্যাপের পক্ষে ৯০ শতাংশ মানুষ মাঠে নেমে যাবে।’

একই সময়ে নাগরিক ঐক্যের সভাপতি  মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, ‘রোডম্যাপ ঘোষণা হওয়ায় কমিশনের প্রতি মানুষের আস্থা এসেছে। পুলিশ ও প্রশাসনে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আগেই সরকার চাইলে সারিয়ে নিতে পারবে।’ 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।  

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক  যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকিসহ প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকার সাথে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।