ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শনিবার বিকাল ৪টার দিকে বিজয়নগর বক্স কাল ভাট রোড থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েব আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, এ বি এম সিরাজুল মামুন।
শাখা সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক আবু আদিবা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, লে. কর্ণেল (অব.) ডা. এমদাদুল হক, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ