তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের এ প্রত্যাবর্তন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।