পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, তাদের প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন তাদের কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলেও জনগণ গুরুত্ব না দেওয়ায় সব সাভাবিকভাবেই চলছে।
রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানাই। দেশের জনগণ নিয়ে শান্তি শৃঙ্খলায় রক্ষায় নেতাকর্মীরা মাঠে আছে। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে।


