দেশের মোটরযান শ্রমিকদের নিরাপত্তা, সুরক্ষা ও অধিকার আদায়ে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক পরিকল্পনা উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘মোটরযান শ্রমিকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়কে কাজ করছেন, অথচ তাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকর আইন নেই। শ্রমিকদের হয়রানি ও জুলুম বন্ধে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে হবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, ‘শ্রমঘণ্টা, ন্যূনতম মজুরি ও বিশ্রামের অধিকার আইনিভাবে নিশ্চিত করা জরুরি। একটি সুনির্দিষ্ট আইনই পারে মোটরযান শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করতে হবে।’