যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন গণভোট নিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে এসেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, গভভোটের গণজোয়ার তৈরি করতে হবে। যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন ‘হ্যাঁ’ এর পক্ষে কথা বলছেন। মহেশখালীকে হংকং–সিঙ্গাপুর বানানো হবে।
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর যখন দেশে চারদিন সরকার ছিল না তখন কোনো অপরাধ ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, যারা বসন্তের কোকিল নয় তাদের নিয়ে বাংলাদেশ নিয়ে গঠন করতে হবে। ইনসাফের ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন হবে। পিছিয়ে থাকা অঞ্চলকে আগে উন্নয়নের কাতারে নিয়ে আসা হবে।
মহেশখালীতে স্মার্ট ইকোনমি জোন গঠনের আশ্বাস দেন জামায়াত আমির।